বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৫

লাশ উদ্ধার এক অজ্ঞাত নারীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে, আর এ লাশ উদ্ধার ঘটনা হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া নামক স্থানে আন্দিউড়া-বুল্লা সড়কে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।
মাধবপুর থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টায় স্থানীয় লোকজন রাস্তার পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়।
পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরিচয় সনাক্ত করতে পিবিআই-এর সহযোগিতা কামনা করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।