রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩২

স্নান করতে নেমে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে স্নান করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় স্নানোৎসবের দ্বিতীয় দিনে ব্রহ্মপুত্র নদের চার নম্বর অন্নপূর্ণা ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম রাজদ্বীপ। সে চট্টগ্রামের পটিয়া থানার বুদ্ধুরা বেল মাইন গ্রামের উজ্জল দাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, শিশু রাজদ্বীপ আজ তার মা, নানি ও বোনের সঙ্গে স্নান করতে নেমে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়। তার নিখোঁজের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা আজ সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় রাজদ্বীপকে উদ্ধার করে। এরপর বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জনাব, জহিরুল ইসলাম শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শিশুর পিতা-মাতার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।