বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৫

চালসহ আটক একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাদ্য বান্ধব কর্মসূচির ২৯ বস্তা সরকারি চালসহ হবিগঞ্জের চুনারুঘাটে এক গোডাউন মালিককে আটক করেছেন পুলিশ। মঙ্গলবার দুপুরে গোডাউন মালিক জুয়েল মিয়াকে (২৬) মমালা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জুয়েল মিয়া উপজেলার পাইকুড়া গ্রামের লাল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) জনাব, হিল্লোল রায়।
তিনি জানান, সোমবার মধ্যরাতে উপজেলার শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদপুর মধ্য বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি দোকানের গোডাউনে পাচারের উদ্যোশ্যে রাখা ২৯ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ করা হয়। এসময় আটক করা হয় দোকান মালিক জুয়েল মিয়াকে।