রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৩

বাসের সংঘর্ষে দুইজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ওসি জনাব, ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের পাশে উল্টে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।