রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৩

সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বহুতল ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে গাজীপুরের শিমুলতলী এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন দগ্ধ হয়েছেন।
রবিবার (১৪ এপ্রিল) শিমুলতলী সালনা রোড এলাকায় ৮ তলা ভবনের নীচতলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
আহতরা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফারহান হাসান (২৬) ও ভবনের কেয়ার টেকার খাইরুল ইসলাম (৩৬)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন , ৮ তলা ভবনের নীচ তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে। স্থানীয় বাসিন্দা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।