ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ে বাড়িতে নৃত্য পরিবেশন শেষে বাড়ি ফেরার পথে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক নৃত্যশিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার ঘাটবিলা গ্রামে একটি পরিত্যক্ত টিনসেড ঘরে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আরমান শেখ (১৯), রাজিব শেখ (১৯), সোহাগ (১৮), নাসির মোল্লা (১৯) ও করিম (২২)।
তাদের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরসপুর ও কাহালপুর গ্রামে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এসএম আশরাফুল আলম জানান,
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।