বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৭

এক নারীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিল থেকে ভাসমান অবস্থায় ঢাকার ধামরাইয়ে থেকে এক নারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার পৌরসভার কুন্দি বিল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স আনুমানিক ২৯ বছর। তার পরিচয় জানা যায়নি।
জানা গেছে, শুক্রবার ধামরাই পৌরসভার কুন্দি বিলে এক নারীর ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী।
পরে তারা স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলরকে বিষয়টি জানান। কাউন্সিলর ধামরাই থানার পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোমেনুল ইসলাম ও এসআই অসীম বিশ্বাস ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস বলেন, ওই নারীর অর্ধগলিত লাশ সুরতহাল করার পর জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।