বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৭

চিরকুট লিখে আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুক্রবার (১২ এপ্রিল) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। বাবা-মা পারলে খমা (ক্ষমা) করে দিও, আমি মরার পর আমার বউ মেয়েকে দেখে রেখ। আমি জানি, আমার বউ আমার সঙ্গে রাগ করেছে। ঈদের জন্য সবাই গুছ (মাংস) খাইছে কিন্তু আমি গুছ (মাংস) খাওয়াতে পারিনি। আমি আমার বয়ের (বউয়ের) মুখ ঈদের দিন বেজার দেখলাম, যদি পারো খমা (ক্ষমা) করে দিও।
এ কথাগুলো চিঠিতে লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী নামের এক যুবক।
নিহত হাসান আলী ওই গ্রামের রহমত আলীর ছেলে।
স্থানীয়রা এ ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয় এবং খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এ সময় মরদেহের পাশে একটি চিঠি পাওয়া যায়। নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় আত্মহত্যা করেছেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি জনাব, মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, চিঠি লিখে যুবকের আত্মহত্যার বিষয়টি আমি জানতে পেরেছি। পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।