রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪১

মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন নেত্রকোনার কলমাকান্দায়। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সীমান্তের লেঙ্গুরা ইউনিয়নের চেংন্নি বাজারের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) ও হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কে ঘুরতে যান। বেলা তিনটার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংন্নি বাজার এলাকায় সড়কের বাঁক ঘুরতে গিয়ে চালক মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, লুৎফুল হক বলেন, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।