বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৭

সংঘর্ষ কিশোর গ্যাংয়ের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের চাঁদরাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে কুমিলায়। এতে দুই গ্রুপের অন্তত পাঁচ সদস্য আহত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলে আগুন দেওয়াসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুই গ্রুপের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, প্রভাষ চন্দ্র ধর বলেন, দুই গ্রামের কিশোররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আশপাশে পুলিশ অবস্থান নিয়ে ২৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা দুই গ্রামেই অভিযান করছি আসামিদের ধরার জন্য। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।