রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪০

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি কারখানায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরের পূবাইলের সাতপোয়া এলাকায়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কারখানাটির কাটিং সেকশনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পরে গাজীপুর থেকে আরও তিনটি ইউনিট ৫০ মিনিটের বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজেদুল কবির জোরদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের পূবাইলের সাতপোয়া এলাকায় একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
৫০ মিনিটের বেশি সময়ের চেষ্টায় রাত সাড়ে ১১টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।