ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আর এ ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে। এ ছাড়া আহত হয়েছে অন্তত আটজন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেন পুলিশ।
এ ঘটনায় আহত আটজনের মধ্যে তিনজনকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে আক্তার হোসেন নামে এক ব্যক্তি যশোর সদর হাসপাতালে রাতে মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবু আজিফ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। আতঙ্ক ছড়ানোর জন্য ফেলে রাখা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।