রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৭

একজন নিহত কাভার্ডভ্যানে বাসের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম বাজারের বঙ্গবন্ধু স্কয়ারে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
এসব তথ্য জানিয়েছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম সরোয়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে বাসটি ঢাকামুখী লেনে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানে জোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের কিছু অংশ কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উপ-সহকারী পরিদর্শক নজরুল ইসলাম বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশ থানায় নিয়ে গেছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, ১৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি ১২ জনের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর ছিল।
সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছি।