ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কালোবাজারি চক্র সক্রিয় হয়ে উঠেছে ঈদকে কেন্দ্র করে সিলেটে ট্রেনের টিকিট নিয়ে। র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গতকাল সোমবার বিকালে জানান, গত ৭-৮ এপ্রিল দুদিন চেষ্টার পর ১২৫টি আসনের ট্রেনের টিকিটসহ সাত জন কালোবাজারি চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন ব্যবহার করে অনলাইনে টিকিট ক্রয় করে চড়াদামে টিকিট বিক্রয় করে। র্যাবের গোয়েন্দা তৎপরতায় এই চক্র ধরা পড়ে।