বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৫

নাশকতা-সহিংসতার কোনো তথ্য নেই : র‍্যাব।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈদযাত্রাকে কেন্দ্র করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে নাশকতা বা সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাব এবং র‍্যাব সংস্থার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার জনাব, খন্দকার আল মঈন বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এবং অন্য যারা কাজ করছে সবার সঙ্গে সমন্বয় করে বলছি, কোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য আমাদের কাছে নেই।
সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জনাব, খন্দকার আল মঈন বলেন, যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা যেন নিশ্চিত হয় সেজন্য কিছু কার্যক্রম নিয়েছি। স্টেশনভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা করেছি। সাদা পোশাকে গোয়েন্দারা এখানে আছেন। বিভিন্ন স্টেশনে বিপুল সংখ্যক র‍্যাব সদস্য নিয়োজিত রয়েছেন।
তিনি বলেন, আমরা সাইবার ওয়ার্ল্ডডেও নজরদারি করছি, আমরা বসে নেই। আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে।