রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৭

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা হাসানুজ্জামান (৪৫) নিহত হয়েছে, আর এ ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে। সোমবার ভোরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় একটি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা হাসানুজ্জামান। পথিমধ্যে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের উপর ছিটকিয়ে পড়লে পিছন দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ছিন্নবিচ্ছিন্ন দেহ উদ্ধার করেন।
এ তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ থানার এসআই মহিদুল ইসলাম জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।