বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৬

তাপমাত্রা বাড়া নিয়ে বার্তা আবহাওয়া অধিদপ্তরের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজও স্বস্তির বৃষ্টির আভাস দিয়েছে দেশের সাত বিভাগে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়ার আভাস দেওয়া হয়েছে।
সোমবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।