ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাড়ি থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঢাকা রাজধানীর তালতলা মোল্লাপাড়া এলাকার। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাবা ছেলেকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন এমন মনে হয়।
নিহতরা হলেন, মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)। নিহত ব্যক্তির সাত বছর বয়সী কন্যা হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছে বলে ধারণা পুলিশের। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৮টার দিকে তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয়তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের লাশ ঝুলন্ত অবস্থায়, অন্যজনকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।