ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেপরোয়াভাবে বাল্কহেড চলাচল করার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে তিনটি বাল্কহেড ধাওয়া করে ছয়জনকে আটক করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করে চাঁদপুর নৌ-থানা পুলিশ।
আটকরা হলেন বাল্কহেডে থাকা শ্রমিক মোজাম্মেল সরদার (৪৬), মো: শাহীন (২৫), শাহাদাত আকন (৩০), লিয়ন হাওলাদার (২৪), মো: রাসেল (৩৭) ও মো: মহিবুল্লাহ (২২)।
এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: কামরুজ্জামান।
তিনি বলেন, মিনি কক্সবাজার এলাকায় তিনটি বাল্কহেড বেপরোয়া গতিতে চলার কারণে নৌ পুলিশ স্পিডবোট নিয়ে ধাওয়া করে। এ সময় তাদের আটক করা হয়।
তাদের সাথে থাকা তিনটি স্টিলের তৈরি বাল্কহেড আলামত হিসেবে জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।