বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৫

অটোরিকশা ছিনতাই এবং চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্রের ভয় দেখিয়ে ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশা ছিনতাই করার ৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটকসহ অটোরিকশা উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) থানা কার্যালয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, শাহাবুদ্দিন কবির এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
আটকরা হলেন, শামীম আহমেদ (২৮), হাসান (৩০), ইসলাম (২৮), এমদাদুল (২২) ও আবু তাহের (৩৪)। এ সময় আবু তাহেরের বাড়ি থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও ড্রাইভার মো. আশিকের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি জানান, অটোরিকশাটি ছিনতাই করে নেওয়ার পর অটোচালক মো. আশিকের অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটকরা পেশাদার অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য। এদের প্রত্যেকের বিরুদ্ধে কেরানীগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।