রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৬

সমুদ্র সৈকতে নেমে স্কুলছাত্রের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জয় শর্মা (১৪) নামে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) কক্সবাজার শহরের কবিতা চত্বর পয়েন্ট সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত জয় শর্মা শহরের ঘোনার পাড়া এলাকার বিমল শর্মার ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র।
মৃত ছাত্রের পরিবারের উদ্বৃতি দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. মাসুদ রানা বলেন, দুপুরে বন্ধুদের সঙ্গে জয় শর্মা সমুদ্রে স্নানে নামে। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে সে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্বজনদের কাছে ওই শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।