শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৫

জাল নোটসহ এক ব্যক্তি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় ৭ লাখ টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন জাল নোটসহ ঢাকা রাজধানীর ভাটারা এলাকা থেকে সাহেব আলী ওরফে মিরাজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।
শুক্রবার (৫ এপ্রিল) বিকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি জনাব, মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, শুক্রবার ভাটারা থানাধীন নতুন বাজার ভাটারা মোড় এলাকায় র‌্যাবের নিয়মিত টহল দল অবস্থান করছিল। এ সময় র‌্যাবকে দেখে এক ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে সাহেব আলী ওরফে মিরাজকে আটক করে র‌্যাব। পরে তার কাছ থেকে বাংলাদেশি ৬ লাখ ৯৮ হাজার টাকার মূল্যের বিভিন্ন জাল নোট জব্দ করা হয়।