রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৭

একজনের মৃত্যু সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল ও মাটিবহনকারী ট্রলির সংঘর্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানি মোল্যা নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মানি মোল্যা বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল এলাকায় দুর্ঘটনার শিকার হন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আবুল হাসেম মজুমদার জানান, মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ি কাশিয়ানীর গোপালপুর গ্রামে ফিরছিলেন অবসরপ্রাপ্ত এই পুলিশ কনস্টেবল।
এসময় মোটরসাইকেলটি তাড়াইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাটিবহনকারী ট্রলির সাথে সংঘর্ষে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে অবসরপ্রাপ্ত এই পুলিশ কনস্টেবল মারা যান। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।