ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেসরকারি উডটেক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এ অগ্নিকাণ্ডের ঘটনা বাগেরহাটের ফকিরহাটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর এ আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পিলজংগ ইউনিয়নের শুকদাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর ইসলামের নেতৃত্বে ফকিরহাট, রামপাল ও খুলনা থেকে তিনটি ইউনিটসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফকিরহাট ফায়ার সর্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাজাহান মিয়া বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি তিনি। তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমান জানা যাবে।