বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৩

কয়েক লাখ মিটার কারেন্ট জাল জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি জালের দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে বরিশালের হিজলায় বিপুল অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় লক্ষ্মীপুরে মৎস্য অধিদপ্তর, র‍্যাব-৮ ও কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালায়। জালের দোকান ও গোডাউন থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আটটি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অপরদিকে মুলাদী উপজেলার নয়া ভাঙ্গনী নদীতে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি পাই জাল ও কয়েকটি চরঘেরা জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। মুলাদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. নিজাম উদ্দিন।