বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৬

কালবৈশাখীসহ ঘূর্ণিঝড় চলতি মাসে আঘাত হানার সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাপপ্রবাহ, শিলাবৃষ্টি, লঘুচাপ, তীব্র কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং এ চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা।
এপ্রিলের মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
এতে বলা হয়েছে, চলতি এপ্রিলে দেশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ ৫-৭ দিন হালকা থেকে মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আরও বলা হয়, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এ মাসে পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া এপ্রিলে এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।