মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪০

এক যুবক গ্রেপ্তার ধর্ষণচেষ্টার অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৪ বছর বয়সী এক আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে দায়ের করা মামলায় মো. ইব্রাহিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়নামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।
অভিযুক্ত মো. ইব্রাহিম দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ডভুক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।