ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মামাতো-ফুফাতো ২ ভাই নিহত হয়েছেন, আর এ ঘটনা চট্টগ্রামের হাটহাজারীতে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজের গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর এবং ফারুকের বাড়ি সমিতিরহাট ইউনিয়নে।
নাজিরহাট থানার ওসি জনাব, মো. আদিল মাহমুদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।