বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৩

বেশ কয়েকজন মোবাইল চোরাকারবারি চক্রের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি ও ছিনতাইকৃত অবৈধ মোবাইল চোরাকারবারি চক্রের সদস্যদের ঢাকা রাজধানী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হতে ২০ জনকে গ্রেফতার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
সোমবার দিবাগত রাতে ঢাকা রাজধানীর গুলিস্তান, শনির আখড়া, মোহাম্মদপুর, খিলগাঁও এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা হতে তাদের গ্রেফতার করেন র‍্যাব-৩ এর একাধিক দল।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার জনাব, খন্দকার আল মঈন গণমাধ্যমে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় আইএমইআই পরিবর্তন করার ডিভাইসসহ প্রায় ১ হাজার বিভিন্ন ব্র্যান্ডের দেশি ও বিদেশি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।