বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৩

আফিমসহ এক নারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২ কেজি ৫১০ গ্রাম আফিমসহ বান্দরবানের রোয়াংছড়ি থেকে এক নারীকে আটক করা হয়েছে। আটক হওয়া নারী চোরাচালান চক্রের সদস্য বলে জানিয়েছেন র‌্যাব। ওই নারীর নাম রেদামা মারমা (৪৮)। তিনি বান্দরবানের রোয়াংছড়ি আঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জনাব, মো. আবু সালাম চৌধুরী।
র‌্যাব জানায়, গোপন সূত্রে জানা যায় আফিমের একটি বড় চালানসহ কতিপয় মাদক কারবারী বান্দরবানের রোয়াংছড়িতে ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদে র‌্যাব-১৫ অভিযান চালিয়ে রেদামা মারমাকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।
র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটক রেদামা মারমা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি পার্বত্য বান্দরবান কেন্দ্রিক আফিম ক্রয়-বিক্রয় এবং দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।