বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৩

ব্লাজার নবীন বরন ও ইফতার মাহফিল আয়োজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ ল এন্ড জুরিস্ট এসোসিয়েশন “ব্লাজা” সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের নবীন বরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ সুপ্রীমকোর্ট ১ নং হল রুমে।
অনুষ্ঠানে সিহান রাজ্জাক সঞ্চয় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুন নূর দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আশরাফ রহমান , ব্লাজার প্রতিষ্ঠাতা এডভোকেট নাহিদুর রহমান নাহিদ, এডভোকেট সোমাইদ সারিয়ার ফিদা, ব্লাজার সোনারগাঁও শাখার সহ- সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান রেজা। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইফতেখারুল আলম হাসিব, বন্য, রিফাত, মনির, তানভীর রিমি প্রমুখ। পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ন করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শাখা ব্লাজার সাধারণ সম্পাদক জুবায়ের ভূয়ান যুবরাজ।