রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৭

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত এক গাড়ির চাপায় ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে শংকর মালো (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী ও তার ছেলে অন্তর মালো (২০) নিহত হয়েছেন।
রবিবার রাত ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অন্তরের। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দিতে দুর্ঘটনার ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তরের বাবা শংকরের।
নিহত শংকর মালো ও অন্তর মালোর বাড়ি ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামে।
শংকর ওই গ্রামের মলিন মালোর ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, হাসানুজ্জামান বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।