বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২১

ট্রেনে এলো কয়েক টন পেঁয়াজ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৬৫০ টন পেঁয়াজ ভারত থেকে সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) আমদানি করা পেঁয়াজ। আজ সোমবার সকাল ৬টার দিকে চালানটি সিরাজগঞ্জে পৌঁছায়।
রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন জানান, সকালে প্রথমে আসে ইন্ডিয়ান রেলওয়ের ৩১টি ওয়াগন। বাকি ১১টি ওয়াগন আসে সকাল ৯টার দিকে। এরপর শুরু হয় খালাস কার্যক্রম।
টিসিবির যুগ্ম পরিচালক প্রতাপ কুমার বলেন, আমদানির পেঁয়াজের প্রথম চালানটি এসে পৌঁছেছে। এখান থেকে প্রথমে ১০০ মেট্রিক টন পেঁয়াজ ডিলারদের মাধ্যমে ঢাকায় যাবে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে। জনগণের চাহিদা পূরণে আজ থেকেই এটা ঢাকায় বিক্রি শুরু হবে।
ভারত থেকে মোট ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ গতকাল রোববার বিকেলে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর হয়ে দেশে আসে এবং টিসিবি ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছে এটি তার প্রথম চালান।