রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৬

এক পথচারীর মৃত্যু ট্রেনের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা পারাপারের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় মাওলানা শফিকুর রহমান সিদ্দিকী (৫৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কুতুবেরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকী হবিগঞ্জের সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের হাজি সিদ্দিক মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, শফিকুর রহমান সিদ্দিকী বাসা থেকে বের হয়ে রেলপথ ধরে হাঁটছিলেন। পথিমধ্যে কুতুবেরচক এলাকায় পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শফিকুর রহমান সিদ্দিকী কানে কম শুনতেন। ট্রেন হর্ন দেওয়ার পরও উনি রেললাইন থেকে সরে যাননি। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।