বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৩

কয়েকজন চোর চক্রের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২১ টুকরা করা পিকআপসহ ফেনীতে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ (৫) সদস্যকে গ্রেফতার করেছেন সোনাগাজী মডেল থানা পুলিশ। সোনাগাজীর তুলাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ফেনীর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
ফেনীর পুলিশ সুপার জনাব, জাকির হাসান রবিবার সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানাধীন পৌরসভার ৫নম্বর ওয়ার্ড তুলাতলীর আজাদ হোসেনকে আকাশকে (২৩) পুলিশ আটক করেন। এসময় তার দেখানো মতে ১টি পিকআপ গাড়ির ২১ টুকরা অংশ উদ্ধার করে এবং এ ঘটনায় ব্যাপক জিজ্ঞাসাবাদে সে আরও চারজন জড়িত আছে বলে স্বীকার করে। পুলিশ তাদেরও গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, সালা উদ্দিন কাদের নিশান (২৪), আব্দুল আজিজ তারেক (২৪), মো. হাসান (১৯), ফরহাদুল ইসলাম ফয়সাল (২২)।
তারা ফেনী, নোয়াখালী,চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বাসিন্দা।