রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৬

মধ্যরাতে আগুনে ছাই কয়েকটি দোকান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শর্ট সার্কিটের আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, আর এ ঘটনা নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নাননগর বাজারে। পরে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মান্নান নগর দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রাত সোয়া ১২টার দিকে মান্নাননগরের দক্ষিণ বাজারের একটি চা’য়ের দোকান থেকে আগুনের সূত্রপাত।
মুহূর্তের মধ্যে আগুনে বাজারের নুর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড় দোকানসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
এতে প্রায় ৮-৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।