বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৯

বিএমপি কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ।

ডেইলি ক্রাইম বার্তা : ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জনাব, মোঃ আহসান হাবিব খান মহােদয় বরিশাল জেলা সফরকালে ২৯ মার্চ বরিশাল সার্কিট হাউজে পৌঁছালে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব, জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়। এর আগে বরিশাল বিমানবন্দরে নির্বাচন কমিশনার মহোদয়কে অভ্যর্থনা জানান বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার। এ সময় বিএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”