ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠলো ইরফান হোসেন সিয়াম (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ।
বৃহস্পতিবার নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। সিয়াম মাসদাইর এলাকার মো. ইব্রাহিমের ছেলে ও ওই এলাকার শাহিন স্কুল অ্যান্ড একাডেমির ৮ম শ্রেণির ছাত্র ছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জনাব, ফখর উদ্দিন আহাম্মদ জানান, নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ আমাকে নিখোঁজের বিষয়টি জানিয়েছিলেন। ঢাকা অফিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করে।