রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৮

দুই যাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুরগী বহনকারী পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকায় আবুল কাশেম (৪৫) ও আব্দুর রব (৫৫) নামে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক ও যাত্রীসহ তিনজন।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াপাড়া-হোসেনপুর গ্রামের মধ্যবর্তী কচুয়া সড়কের বশির উল্লাহ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ও আব্দুর রব শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বাসিন্দা। আহতরা হলেন কচুয়া উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ ও আশেক আলী এবং চালকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ী মো. শিশির জানান, ইফতারের পর বৃষ্টি নামে। ঠিক ওই মুহূর্তে কচুয়া অভিমুখী পিকআপভ্যান কালিয়াপাড়ার দিকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসে। ঘটনার পর পিকআপভ্যান চালক পালিয়ে যায়।
শাহরাস্তি থানার ওসি জনাব, মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহতদের সুরতহাল তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।