রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১০

দুই দফা দাবিতে মানব-বন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন ও মানব-বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে টাঙ্গাইলে। বুধবার (২৭ মার্চ) টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ এ কর্মসূচি পালন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার সাকিবুল আলম। তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হলো মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীতকরণ এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন।
এ সময় সংগঠনের সভাপতি ডা. অরূপ কুমার পালসহ ইন্টার্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানব-বন্ধন করেন।
প্রসঙ্গত, সারা দেশে ইন্টার্ন চিকিৎসকরা দুই দফা দাবিতে গত ২৩ মার্চ থেকে কর্মবিরতি পালন করে আসছেন।
দেশের ৩০টি সরকারি বেসরকারি মেডিক্যালের ৩ হাজারের বেশি চিকিৎসক এ আন্দোলন করছেন।