ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জের তাড়াশে সায়েম আলী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের খালকুলা-বাজারসংলগ্ন জনতা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম পাবনার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল ওয়াদুদ বলেন, নিহত ব্যক্তির লাশ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলা করা হয়েছে।