বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৩

একজনের ঝুলন্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসায় পিংকি শাহা (৩৪) নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন স্বামী, আর এ ঘটনা ঢাকা রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড়ে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ধোলাইপাড় ডেপুটি গলির ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।
মৃতের স্বামী শিবু সাহা বলেন, সন্ধ্যায় বাথরুমে গিয়ে কাপড় টানানোর অ্যাঙ্গেলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়াতে বাথরুমের দরজায় নক করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে বলতে পারেননি স্বামী। তিনি বলেন, সারাদিন ভালোই ছিল, সন্ধ্যায় একই সঙ্গে নাস্তা করি। রুমে আট বছরের একমাত্র ছেলে ছিল। আমি বাসার নিচে গিয়েছিলাম ফিরে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।