ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কসমেটিক সামগ্রীর কথা বলে পাবনায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারকালে এক মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন, পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আতিয়ার মোল্লার ছেলে কালু মোল্লা (৩৬)।
পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটক আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।