ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মোংলায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আরেক সহযাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ঢালিরখন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম হিমাদ্রি হিমু (২৪)।
তিনি মোংলা পৌর শহরের মাকড়ঢোন এলাকার গৌতম মল্লিকের ছেলে। হিমু গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ছিলেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, কে এম আজিজুল ইসলাম বলেন, কারো কোনো আপত্তি না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।