রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৮

একজনের মৃত্যু পানিতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোসল করতে গিয়ে আমির হামজা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা গোপালগঞ্জ কাশিয়ানীর। মঙ্গলবার দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামে এঘটনা ঘটে। মারা যাওয়া আমির হামজা ওই গ্রামের হেলাল শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে মধুমতি বাঁওড়ে বড় ভাই ৭ম শ্রেনীর ছাত্র আমির হামজালার সাথে গোসল করতে যায় আমির হামজা।
এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে তার বড় ভাই আমির হামজালা চিৎকার ও কান্নাকাটি করতে থাকে।
পরে স্থানীয়রা কয়েকজন মিলে নদীতে নেমে খোঁজা-খুঁজি করে আমির হামজাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।