বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৩

সিএনজি ছিনতাইকারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রী সেজে সিএনজিতে উঠে চালককে ছুরিকাঘাত করে নগদ পনের হাজার টাকাসহ একটি সিএনজি ছিনতাই করে নিয়ে যায় দৃর্বৃত্তরা, আর এ ঘটনা কুমিল্লার মনোহরগঞ্জে। উপজেলার গোয়ালিয়ারা গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় সিএনজি চালক থানায় একটি অভিযোগের পর জেলার দেবিদ্ধার উপজেলার একটি গ্যারেজ থেকে সিএনজিটি উদ্ধার করেন মনোহরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত এক গ্যারেজ মালিককে আটক করে রবিবার (২৪ মার্চ) কুমিল্লার আদালতে পাঠিয়েছেন পুলিশ।
মনোহরগঞ্জ থানার ওসি জনাব, সৈয়দ আবু মো. শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেবিদ্বার উপজেলার মাসিকহারা গ্রামে একটি গ্যারেজ থেকে সিএনজিটি উদ্বার করা হয়েছে এবং গ্যারেজ মালিক আলাউদ্দিন (৩৮) কে আটক করে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।