ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৮ কেজি ২০০ গ্রাম ওজনের নওগাঁয় রাণীনগরে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ মোহসিন মল্লিক (৪০) নামের একজনকে আটক করেছেন নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
আটক মোহসিন মল্লিক জেলার রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের শলিয়া গ্রামের সোলাইমান মল্লিকের ছেলে।
বিজিবির পক্ষ থেকে রবিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত জেলা স্টেডিয়ামের সামনে থেকে মূর্তিসহ মোহসিনকে আটক করা হয়।
নওগাঁ সদর থানার ওসি জনাব, জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে আটক মোহসিন মল্লিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।