ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪৮ সিদ্ধান্ত নিয়েছেন সরকার ঈদে নিরাপদ নৌযাত্রায়। এসব সিদ্ধান্তের মধ্যে নৌপথে ঈদুল ফিতরের যাত্রায় লাগবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, বেশি ভাড়া আদায় করা যাবে না, কালবৈশাখী মৌসুম হওয়ায় ওভারলোড ঠেকাতে থাকবে কড়া নজরদারি, রাতে বন্ধ রাখা হবে স্পিডবোট ও বাল্কহেড, দুর্ঘটনা এড়াতে চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় ঘূর্ণাবর্ত এলাকা মার্কিং করা হবে, ডাকাতি, চাঁদাবাজি ও যাত্রী হয়রানি প্রতিরোধে পুলিশের টহল জোরদার উল্লেখযোগ্য ইত্যাদি।
লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদের এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্প্রতি এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।