বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৫

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বরিশাল নগরীতে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন বরিশাল মেট্রো পলিটন (বিএমপি) কোতয়ালি মডেল থানা পুলিশ। এ অভিযান পরিচালনা করেন মডেল থানার এসআই/রেজাউল ইসলাম রেজা, এএসআই/আসাদুজ্জামান এবং সংগীয় ফোর্স এর সমন্বিত বিশেষ অভিযানিক টিম। সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে বরিশাল নগরীর কোতয়ালি মডেল থানাধীন ২১ নং ওয়ার্ডস্থ হাতেম আলী কলেজ চৌমাথার একটি আবাসিক হোটেলে অভিযান চালায় এবং অভিযান পরিচালনার সময় মোঃ নাইম (২৫) পিতা-নুরুল আমিন এবং মোঃ তারিকুল ইসলাম শাওন (২৯) পিতা- আবু তাহের এ দুইজনের হেফাজত হতে ২১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাদেরকে আটক করা হয়। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”