বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৫

চোর চক্রের সদস্য আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রান্সফরমার, ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেছেন ভালুকা মডেল থানা পুলিশ, আর এ ঘটনা ময়মনসিংহের ভালুকায়।
শনিবার সকালে সাংবাদিকদের এই তথ্য জানায় থানা পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার লালচাঁন বাবু (২৬) ও ইব্রাহিম (২২) নামে দুই সদস্যকে আটক করেন পুলিশ।
ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এস আই নুর কাশেম, এস আই মঞ্জুরুল, এ এস আই রিপন ওই অভিযান পরিচালনা করেন।
এসময় বিপুল পরিমাণ তার ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মো. শাহ কামাল আকন্দ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার, বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চুরি করে আসছে। আটককৃতদের নিয়মিত মামলায় কোর্টে চালান দেয়া হচ্ছে, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।